বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এ ছাড়াও আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডলও বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দরবানে ভূমিকম্প অনুভূতআবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২ দশমিক ০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উত্তপত্তিস্থল থেকে দূরত্ব ২৮৯ কিলোমিটার (ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা হতে দক্ষিণ-পূর্ব দিকে) দূরে।